
স্টাফ রিপোর্টার॥ আসন্ন রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা শহরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শহরে এ পণ্য বিক্রি শুরু হয়।
শেরপুরের টিসিবি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মোঃ ইসমাইল মজোমদার জানান, দুইজন ডিলারদের মধ্যেমে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে ট্রাকে করে মালামাল মজুদ থাকা পর্যন্ত বিক্রি করা হবে।
তিনি আরো জানান, টিসিবির পণ্য সঠিকভাবে বিক্রিয় হচ্ছে কি ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি ।
এখন ট্রাকে করে বিক্রি করা মালামালের মধ্যে রয়েছে চিনি প্রতি কেজি ৪৭ টাকা,মসুর ডাল ৪৪ টাকা,বোতলজাত সয়াবিন তেল ৮৫টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে।
রমজানের ৫ দিন আগে ছোলা ও ২ দিন আগে খেজুর বিক্রিয় করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.