
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার হাকালুকি হাওরাঞ্চলে ধান কাটার ধুম পড়েছে। চারদিকে এখন পাকা ধানের ম মঘ্রাণ। ধান কাটা, মাড়াই ও শুকানো ইত্যাদি নিয়ে হাকালুকি হাওর পাড়ের কৃষকরা এখন ব্যস্ত সয়ম পার করছেন। এমনকি হাওয়রেই খানাপিনা করছেন। বসে নেই কৃষাণীরাও।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জুড়ী উপজেলায় বোরো আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয় ৫ হাজার ৪শ ৭০ হেক্টর। তবে আবাদ হয়েছে ৫ হাজার ৪শ ৮০ হেক্টরজমিতে। হাকালুকি হাওর পাড়ের গ্রামগুলো ঘুরে দেখা গেছে, প্রথমাবস্থায় আবহাওয়া অনুকুলে থাকায় এবার ও ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কিছুদিন পূর্বে আবহাওয়া বৈরি থাকায় হাওর পাড়ের আধা-পাকা ধানের ক্ষতি হয়। যার ফলে, অত্রাঞ্চলের কৃষকেরা কিছুটা শঙ্কায় পড়ে যায়। বর্তমানে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকদের শঙ্কা দূরহয়ে চোখে মুখে আনন্দ পরিলক্ষিত হচ্ছে।
ইতো মধ্যে কৃষকেরা পাকা ধান কাটা শুরু করেছেন। তবে, ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় কিছুটা সমস্যায় পড়েছেন কৃষকেরা। তারপরও যে শ্রমিকদের পাওয়া যাচ্ছে তাদেরকে অধিকপার শ্রমিক দিতে হচ্ছে। কৃষকদের সাথে কথাহলে, উপজেলার নয়া গ্রামের কৃষক হোসেন মিয়া (৫৭), খোকন মিয়া (৪০) শিমূলতলা গ্রামের জাহাঙ্গীর আলম (৪৮), বাছিরপুর গ্রামের আবুল হোসেন (৪৫), বেলাগাঁও গ্রামের গণি সরদার (৬৫) জানান, আবহাওয়া অনুকুলে থাকলে ১৫-২০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যাবে। এ ব্যাপারে জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় জানান, উপজেলায় বোরো আবাদের যে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়, তার চেয়ে বেশি আবাদ হয়েছে। লক্ষ্য মাত্রা ছিলো ৫ হাজার ৪শ ৭০ হেক্টর। আবাদ হয়েছে ৫ হাজার ৪শ ৮০ হেক্টর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.