স্টাফ রিপোর্টার॥ প্রাইম ব্যাংক সিলেট অঞ্চল প্রধান (এস ই ভি পি) আবু আশরাফ সিদ্দিকীর অকাল মৃত্যুতে মৌলভীবাজার জেলা সদরস্থ প্রাইম ব্যাংক কোর্ট রোড শাখার উদ্যোগে মঙ্গলবার ২৩ এপ্রিল ব্যাংকের ব্যবস্থাপকের চেম্বারে এক শোকসভার আয়োজন করা হয়। ব্যবসায়ী জুবায়ের আহমদ সুজার সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক লিমিটেডের ব্যাস্থাপক নজরুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলাম ওয়াকিদ, ফাস্ট সিকোরিটি ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ফয়ছল আহমদ, প্রাইম ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক হারুনুর রশিদ চৌধুরী, আবু খালেদ মোঃ শাকিল, আনোয়ারুল হক প্রমুখ। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবাইসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। উল্লেখ্য যে, প্রাইম ব্যাংক সিলেট অঞ্চল প্রধান আবু আশরাফ সিদ্দিকী ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২১ এপ্রিল মৃত্যুবরণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.