
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বুধবার বিকালে উপজেলার ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন মিলনায়তের ব্রিটিশ কাউন্সিল পি ফোর ডি ও সৃস্টি সমাজ কল্যাণ সংস্থা শ্রীমঙ্গল এর যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় এর সভাপতিত্বে ও সৃস্টি সমাজ কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক পরিতোষ দেবনাথ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ব্রিটিশ কাউন্সিল পি ফোর ডি এর প্রতিনিধি আকলিমা চৌধুরী, যুবলীগ নেতা আবু তালেব বাদশা, ইউপি সদস্য দুধু মিয়া, মো, মহসীন আহমদ, শাহজান মিয়া, মহিলা ইউপি সদস্য মালেকা বেগম ও জয়তনুনেছাসহ বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ প্রাপ্ত কাজী ও পুরহিতগণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.