
জুড়ী প্রতিনিধি॥ “আমিই করব ম্যালেরিয়া নির্মূল” এই প্রতিপ্রাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং ব্র্যাক আয়োজনে র্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামন হইতে বিশ্ব ম্যালেরিয়া দিবসের একটি বিশাল র্যালী বের হয়ে উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এক বিশ্ব ম্যালেরিয়া দিবসের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক শরৎ চন্দ্র রাজবংশীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহী উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল্লাহ আল মারুফ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ সমরজিৎ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর ল্যাব টেকনিশিয়ান সুকেশ চন্দ্র পাল, কর্মসূচী সহকারী সুজিত দাস, সুজন কুর্মী, আব্দুল্লাহ আল আমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.