স্টাফ রিপোর্টার॥ পুকুরের পানিতে ডুবে শাহিন মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ২৬ এপ্রিল দুপুরে শহরের কাজিরগাঁও এলাকার জামে মসজিদের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। শাহিন মিয়া শিশু কল্যান প্রাখমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। শাহিন মিয়া কিশোরগঞ্জ জেলার বাসিতপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে । তারা দীঘদিন যাবত কদ্দোস মিয়ার কলোনিতে বসবাস করে আসছিল।
স্থানীয়রা জানান, দুপুরে তারা কয়েকজন মিলে পুকুরে সাঁতার কাটে সবার অজান্তে সে পুকুরের পানিতে তলিয়ে যায় । অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভেসে ওঠে।
মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলন মো: আনিসুজাম্মান বায়েছ মৌলভীবাজার বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.