স্টাফ রিপোর্টার॥ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প প্রিপট্রাস্ট কর্তৃক আয়োজিত এস.ডি.সি এর অর্থায়নে ও হেলভেটাস এর সহযোগিতায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল ২দিন ব্যাপি মৌলভীবাজার জেলার সদর উপজেলার হলরুমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
প্রশিক্ষণটি জেলা প্রিপট্রাস্ট স্বমন্বয়কারী মর্জিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিপট্রাস্ট সদর উপজেলা সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম। ২ দিনের প্রশিক্ষণের নারী প্রতিনিধিগণ তাদের দায়িত্ব ও কর্তব্য ও সুশাসন নারীর ক্ষমতায়ন ইউনিয়ন পরিষদের কার্যাবলী এ বিষয়ে তাদের জ্ঞান দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ব্যক্ত করেন এবং অপরাজিতা প্রকল্পের কার্যক্রমকে সার্বিক সহযোগীতা করবেন বলে আশাবাদ জ্ঞাপন করেন।
মৌলভীবাজার ১২টি ইউনিয়নের মধ্যে ১ম পর্যায়ের ৬টি ইউনিয়নের মোট ১৮জন নির্বাচিত নারী প্রতিনিধিদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.