জুড়ী প্রতিনিধি॥ জুড়ী থানা পুলিশ শনিবার ভোর ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্তসহ ৫ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। ভোরবেলার অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির হোসেন সরদার।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, এএসআই ফরহাদ আহমদ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের আম্বরখানা এলাকায় শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুবেল আহমদকে (৩০) গ্রেফতার করেছেন। সে ভবানীপুর গ্রামের বলাই মিয়ার ছেলে। থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির হোসেন সরদার শনিবার ভোরবেলা ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। এরা হল- গোপাল কর, সুরেশ ফুলমালি, আব্দুল মতিন ও সাইফুল ইসলাম।
থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির হোসেন সরদার শনিবার রাতে জানান, গ্রেফতার ৪ জনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। সাজাপ্রাপ্ত আসামী জুবেলকে রোববার আদালতে সোপর্দ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.