শ্রীমঙ্গল প্রতিনিধি॥ নুসরাত হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের ফাঁসির দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল মঙ্গলবার সকালে শহরের মৌলভীবাজার রোডস্থ সনাক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি সনাক,স্বাজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সহসভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য্য, অধ্যাপক বদরুল আলম ও স্বজন সমনন্বয়কারী এস এ হামিদ। বক্তাতারা নুসরাত হত্যার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের ফাঁসির দাবী জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.