
বিকুল চক্রবর্তী॥ শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মৌলভীবাজারের বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস।
সকালে জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও শোভাযাত্রা। দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রী কমিটির উদ্যোগে ভাড়াউড়া চা বাগান থেকে বের হয় বিশাল শোভাযাত্রা। পরে ভাড়াউড়া দূর্গা মন্ডপে আয়োজন হয় আলোচনা সভা। ১ মে বুধবার বিকেলে মৌলভীবাজার মৌছাক সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা। একই সাথে মৌলভীবাজারের পরিবহন শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক, রিকসা শ্রমিক ইউনিয়নসহ জেলা জুড়ে প্রায় অর্ধশত সংগঠনের উদ্যোগে যথাযত মর্যাদায় দিবসটি পলিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.