
নজরুল ইসলাম মুহিব॥ মৌলভীবাজারে “শ্রমিক-মালিক ঐক্য গড়ি,উন্নয়নের শপথ করি”এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর মৌলভীবাজার এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
১ মে বুধবার মে মহান দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন ব্যাপক কর্মসুচি গ্রহন করে। সকালে চা-শিল্প শ্রমকল্যান বিভাগ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার এর সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে শ্রমজীবি ও রাজনৈতিক সংগঠন শহরে একটি বর্নাঢ্য র্যালী বের করে। শহরের বিভিন্ন বাস ষ্ট্যান্ড থেকে সকল ধরনের গাড়ি নিয়ে সকাল সাড়ে ১০টায় শ্রমিক ইউনিয়নের সকল শাখা পৃথক পৃথক র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে এম,সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ। পরে স্থানীয় শিল্পীদের সম্বনয়ে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.