
আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায় দুস্থদের মাঝে রমজানের সাহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাণুরাগী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য সুয়েল আহমদের উদ্যেগে মৌলভীবাজার শহর ও আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক দুস্থদের মাঝে এই সাহরি সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ২ মে বিকাল ৪টার দিকে শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহরি সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন।
সাহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি নাট্যজন খালেদ চৌধুরী,সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সমাজসেবক সৈয়দ তোফাজ্জল হোসেন, সাংবাদিক বদরুল হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.