
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত দুর্নীতি বিরোধী চিত্রাংস্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরের শ্রীমঙ্গল কলেজ রোডস্থ চার”কলা একাডেমী কার্যালয়ে দুর্নীদি দমন কমিশন(দুদক) এর সামাজিক সংগঠন শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর পক্ষ থেকে এ পুরষ্কার বিতরণ করা হয়।
চার”কলা একাডেমীর সহযোগীতায় একাডেমীর শিক্ষার্থীদের নিয়ে প্রয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা, হরিপদ রায়, সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ তালুকদার, সদস্য প্রভাষক জলি পাল, মো: কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, চার”কলা একাডেমীর অধ্যক্ষ মিহির ভৌমিক, পরিচালক বকুল পাল সহ আরো অনেকেই।
প্রতিযোগীতায় তিনটি গ্র”পে ১ম, ২য় ও ৩য় মিলিয়ে ১২টি পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগীতায় অংশগ্রহলকারী প্রায় ৭০ জন প্রতিযোগীকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.