স্টাফ রিপোর্টার॥ সদ্য সরকারিকৃত কলেজ শিক্ষকদের সংগঠন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) মৌলভীবাজার জেলা কমিটি গঠনের লক্ষে মৌলভীবাজার জেলার পাঁচটি সদ্য সরকারিকৃত কলেজ শিক্ষকদের নিয়ে এক প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়।
৩ মে শুক্রবার বেলা ৫টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম সবুজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সকশিস কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জনাব দিপু কুমার গোপ।
প্রতিনিধি সভায়, প্রধান অতিথি জানান জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসন্ন জন্ম শতবার্ষিকী উপলক্ষে সকশিস এর উদ্যোগে আসন্ন শীতে ঢাকায় ’ জাতিরজনক বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি দেশের প্রতিটি উপজেলায় একটি কলেজ এবং একটি হাইস্কুল সরকারি করায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভায় রাজনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রজত কান্তি গোস্বামীকে সভাপতি, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক মো. জসীম উদ্দিনকে সাধারন সম্পাদক, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক ঋষিকেশ দাশকে সাংগঠনিক সম্পাদক এবং রাজনগর সরকারি কলেজের প্রভাষক সৈয়দা শাহ লতিফা আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.