বিকুল চক্রবর্তী॥ পারিবারিক কলহের জের ধরে ৬ মে সোমবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন প্লাটফরমের উত্তর পাশে আখাড়উাগামী সুরমা ট্রেনের নিচে ঝাঁপ দেন দুই সন্তানের জননী চন্দনা রাণী দাশ (২৮)। এ সময় তার ডান হাত ও ডান পায়ের পাতা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বলে জানান শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি মো: ইসমাইল হোসেন সিরাজী।
তার মাথা সহ বাকী শরীর দুই লাইনের মধ্যে পড়ে ছিলো তাই তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি জানান, ঘটনাটি তাদের থানা ক্যাম্পাসের অদুরে হওয়ায় তারা দ্রুত তাকে উদ্বার করে প্রথমে শ্রীমঙ্গল পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার থেকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। আহত চন্দ্রনা দাশের বাড়ি শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায়। তার স্বামীর নাম রনি দাশ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.