
স্টাফ রিপোর্টার॥ বি-বাড়িয়া অঞ্চলের ভোক্তা অধিকার রক্ষার লক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে রবিবার ১২ মে সকালে বি-বাড়িয়া অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইলিয়াস হোসেনের পরিচালনায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ভোক্তা পক্ষরা বলেন বঙ্গবন্ধু আমলের ঘোষিত বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার বাস্তবায়ন ও বিদেশী বহুজাতিক কোম্পানীর সিগারেটের উপর ট্যাক্স বাড়িয়ে বিড়ির উপর ট্যাক্স কমানোর দাবিতে কয়েক শতাধিক ভোক্তা বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রেসক্লাব চত্বর মুখরিত করে তুলেন। ভোক্তারা দাবি জানান, দেশী শিল্প সুরক্ষা আইন চালু, দেশি শিল্প রক্ষার্থে সমস্ত বিদেশী সিগারেটের উপর অতিরিক্ত কর ধার্য করা, কোনো সরকারি আমলা বিদেশী বহুজাতিক কোম্পানীর পরিচালক হতে পারবে না।
পি ডাব্লিউসি প্রাইস ওয়াটার হাউস কুপারস লিঃ এর সাথে বি এটি কোম্পানীর আতাত বন্ধ করতে হবে, বিদেশী সিগারেট কোম্পানীর নিয়োগকৃত দালাল এন্টি টোব্যাকো মিডিয়া এলাইন্স সহ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তারা আরো বলেন, বঙ্গবন্ধুর আমলে বিড়িতে ট্যাক্স ছিলো না আমাদের নেত্রী শেখ হাসিনার আমলে ও বিড়ির উপর ট্যাক্স প্রত্যাহার চাই, বেনসন এর দাম কমানোর জন্য জোরালো দাবি জানিয়ে ভোক্তারা বলেন বিড়ির ট্যাক্স কমিয়ে আমাদের গরিব মানুষের খরচ কমাতে হবে বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র মানি না মানবো না।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.