স্টাফ রিপোর্টার॥ ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মৌলভীবাজারের আরেকজন আজিজুর রহমান রুকুল নিখোঁজ রয়েছেন। তিনি সদর উপজেলার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের মৃত সাদিকুর রহমানের ছেলে।
মঙ্গলবার ১৪ মে বিকেল ৩টার দিকে আজিজুর রহমান রুকুল এর বড় ভাই মাধ্যমিক স্কুলের শিক্ষক মোঃ মুহিবুর রহমান মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেন । তিনি বলেন, আমরা ৫ ভাই ও তিন বোনের মধ্যে রুকুল সবার ছোট। রুকুল নিখোঁজ রয়েছেন তবে মৃত্যুর বিষয়টি তিনি এখনও নিশ্চিত হতে পারেনি।
তিনি আরো বলেন বলেন, আমার ভাই আমার সাথে বায়না ধরে লিবিয়া যাবে। আমি তার কথা অনুযায়ী টাকা পয়সা দিয়ে ২০১৭ সালে মে মাসের ২০ রমজানের দিকে ঢাকা ট্রেভেলস নামীয় এজেন্সির মাধ্যমে লিবিয়া গমন করে। আমার ইচ্ছা ছিল না যে তাকে বিদেশে পাঠাই। সর্বশেষ ৮ মে রাত ৮.১০ মিনিটে মোবাইল ফোনে জানায় সে আমাকে জানায় এখন রওয়ানা দিচ্ছি ইতালি যাওয়ার পথে। এরপর থেকে আমার ভাইয়ের সাথে আর কোন যোগাযোগ নেই। তিনি কথা বলার এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
নিখোঁজ রুকুলের ভাতিজা মোঃ আলমগীর মিয়া সকালে মোবাইল ফোনে বলেন, আমার চাচা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ রয়েছেন। বাড়িতে সবাই কান্নাকাটি করছেন।
এদিকে স্থানীয় সাবেক ইউপি সদস্য রুমান আহমদ বলেন, আমার গ্রামের সবাই নিখোঁজ রুকুলের বাড়ি বাড়ি যাচ্ছেন খোজখবর নেয়ার জন্য। গ্রামের মানুষ শোকে স্তব্ধ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.