
বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নে পরিষদ কার্যালয় ১৫ই মে বুধবার দুপুরে ইসলামী ফাউন্ডেশন মৌলভীবাজার এর জাকাত তহবিল থেকে ১৫ জন ভিক্ষুক কে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আয় বর্ধন ও পুষ্টি চাহিদা পূরণের জন্য ৯টি হাঁস ও নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু,ইসলামী ফাউন্ডেশন এর জুলফিকার আলী বাবুল,ইউ/পি সচিব খুশি কান্ত দাস,ইউ/পি সদস্য মোঃ রব্বান মিয়া,ইউ/পি সদস্য রাজা মিয়া,গোরারাই জামে মসজিদের ইমাম মাওলানা দুরুদ আহমেদ,খঞ্জনপুর জামে মসজিদের ইমাম হাফিজ তাজুল ইসলাম,সাটিয়া মাজার মসজিদের ইমাম হাফিজ আল আমিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.