
স্টাফ রিপোর্টার॥ কবি হেনরী স্বপন ও লেখক আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ কর্মসুচী পালন করেছে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা কমিটি।
১৬ মে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশে অনুষ্ঠিত হয়। কবি মুসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আহমদ আফরোজ এর সঞ্চালনায় সমাবেশে কবি লেখক সাংবাদিক সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেণ। বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ছড়াকার আব্দুল হামিদ মাহমুদ, কবি জাহাঙ্গীর জয়েস, কবি জাবেদ ভূঁইয়া, কবি সুনীল শৈশব, ছাত্রনেতা সুবিনয় শুভ, কবি জয়নাল আবেদীন শিবু, সাংবাদিক মাহমুদ এইচ খান।
এসময় বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হচ্ছে, স্বাধীনভাবে কথা বলা, চলাফেরা এবং লেখায় বাধা দেয়া হচ্ছে। মুক্তিচিন্তাকে সরকার ভয় পায় এবং তারা পশ্চাদপদতাকে আঁকতে থাকতে চায় এজন্য এই কালো আইন। কবি হেনরী স্বপনকে জামিনে মুক্ত করা হয়েছে কিন্তু এই হয়রানীর ক্ষতিপূরণ কে দেবে? ইমতিয়াজ মাহমুদকেও দ্রুত মুক্তি, তাদের উপর পরিকল্পিত মামলা প্রত্যাহার, ডিজিটাল আইনের বিতর্কিতধারাগুলো বাতিলের দাবি জানান বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.