
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে তিন ছাত্রী লাঞ্চিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে চলমান নারী সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে শনিবার দুই ঘটিকায় স্থানীয় চৌমহনা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক রায় এর সঞ্চালনায় সভাপতি সুবিনয় রায় শুভর সভাপতিত্বে সংগঠনের কলেজ ও জেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এই সমাবেশে সিপিবি ও যুব ইউনিয়ন নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, সামজিক অবক্ষয় রোধে, শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বিঘেœ শিক্ষার্থীদের যাওয়া আসার জন্য, বখাটে, নারী লাঞ্চনাকারীদের প্রতিরোধ করতে হবে, পাশাপাশি সবার অংশগ্রহনে এদের শাস্তি ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। মৌলভীবাজারের তিন শিক্ষার্থী নিগ্রহের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, মৌলভীবাজার সরকারী কলেজ ও সরকারী মহিলা কলেজের ওই ৩ ছাত্রীকে ১৩ মে বিকেলে নাভেদের বাসায় নালিশ দেয়ার পর তাদেরকে মারধর ও লাঞ্চিত করে নাভেদসহ তার সঙ্গীরা। ১৩ মে বিকেলে ৭ জনের নামে মামলা হয়। ১৬ তারিখ মুল আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ, ওইদিন দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করে পুলিশ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.