
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে ও সক্ষমতা প্রকল্পের বাস্তবায়নে দুদিন ব্যাপি দ্বন্দ্ব নিরসন ও মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রবিবার ১৯ মে সকাল ১০টায় কারিতাস টেকনিক্যাল স্কুল মিলনায়তনে শুরু হওয়া প্রশিক্ষনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জজ কোর্টের এ্যাডভোকেট পংকজ সরকার, এ্যাডভোকেট বিমল লংডকিরি, ও সিলেটের পাসকপ এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র। প্রশিক্ষণের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন কারিতাস এর ট্রেনিং ও ডকুমেন্টস জুনিয়র কর্মসূচী কর্মকর্তা চয়ন চক্রবর্তী। এতে আরও উপস্থিত ছিলেন সক্ষমতা প্রকল্প কর্মকর্তা মোখলেছুর রহমান, ফিল্ড এ্যানিমেটর ফাসবন পলেং ও লছমি নারায়ন। আজ সোমবার এ্যাডভোকেট সুবিমল লংডকিরি ও পাসকপ এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্রের আলোচনার মধ্য দিয়ে প্রশিক্ষনটি সমাপ্তি হয়। উক্ত প্রশিক্ষনে শ্রীমঙ্গল কমলগঞ্জের বিভিন্ন চা বাগানের পাঞ্চায়েত প্রতিনিধি,খাসিয়া পুন্জির প্রতিনিধি,যুব সংগঠন প্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ সহ প্রায় ২০জন অংশগ্রহণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.