
হোসাইন আহমদ॥ পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ক সাংবাদিকদের নিয়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।
২০ মে সোমবার দুপুরে মৌলভীবাজার সার্টিক হাউজের মুন হলরুমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সদর উপজেলা কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান এর পরিচালনায় ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচারক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, ডাঃ মোঃ আব্দুল মান্নান ও ডাঃ শারমিন সুলতানা মিতু প্রমুখ।
কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮জন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.