
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখে কৃষকদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটি, ও হাওর বাচাও কৃষি বাচাও কৃষক বাচাও সংগ্রাম কমিটি।
২৩ মে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকা হতে ১ ঘটিকা পর্যন্ত এ অবস্থান কর্মসূচী পালিত হয়। তাদের ১৩ দফা দাবীর মধ্যে ছিল প্রতিমণ ধানের মূল্য ১৫ শত টাকা নির্ধারন, ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রুয় কেন্দ্র চালু করে কার্ডধারী কৃষকদের কাছ থেকে ধান ক্রয়, হাকালুকি হাওরকে সরকারের হাওর উন্নয়ন মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসা, কৃষি ভর্তুকির জন্য বাজেটে আলাদা বরাদ্ধ রাখা, সারা দেশের হাওর অঞ্চলে কৃষি ভর্তুকি দেয়া, মিল মালিকদের কাছ থেকে চাল ক্রয় বন্ধ করা, থোষিত ১৩ লক্ষ টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করাসহ অন্রান্য দাবী।
সভায় জহর লাল দত্তের সঞ্চালনায় ও আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি’র সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, হাওর আন্দোলনের সভাপতি সিরাজ উদ্দিন বাদশা, ছাত্র ইউনিয়নের সভাপতি শুবিনয় রায় শুভসহ অন্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.