
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের ওয়াপদা সড়কে পানি উন্নয়ন বোর্ডের সম্মুর্খে কাশেম ষ্টোর ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক মালামাল নিয়ে যায়।
দোকান মালিক কাশেম আলীর ছোট ছেলে ইব্রাহীম আলী জানান, ২১ মে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ী চলে যান। বুধবার সকালে দোকানে এসে দোকান ঘরের পিছনের দুইটি দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে দোকানের ভেতর ঢুকে দেখতে পান ক্যাশে রাখা নগদ ২২ হাজার টাকা, ৩টি মোবাইল সেট,১৭ হাজার টাকার মোবাইল কাট,৪২ হাজার টাকার সিগারেট, অণ্যান সামগ্রীসহ চোরেরা চুরি করে নিয়ে গেছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.