
তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালু ভর্তি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
২৫ মে শনিবার সকাল ১১টায় উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের সিক্কা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিক্কা গ্রামের আব্দুলহক এর ছেলে মোঃ আলমগীর (১২)। সে হুগলিয়া হাই স্কুলের ৭ম শ্রেনির ছাত্র।
জানা যায়, নিহত আলমগীর রাস্তা দিয়ে বাই সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলো হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে ধাক্কা ফিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়া মাত্রই সেখানে ফোর্স পাঠিয়েছি। ট্রাক আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়েছে, তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.