
স্টাফ রিপোর্টার॥ জেলাপ্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে“নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১শত ২০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার ২৫ মে বেলা ১১ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে প্রফেসর. ড. ফজলুল আলী, অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ, অপূর্ব কান্তিধর, বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব, মৌলভীবাজার, আব্দুল মতিন ,বিশিষ্ট নাট্যকার ও সংগঠক, মৌলভীবাজার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনএম. এমদাদুল হক মিন্টু, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.