
ইমাদ উদ দীন॥ সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলায় শস্যের নিবিড়তা বৃদ্ধিতে করণীয় র্শীষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে শনিবার সকাল থেকে শুরু হওয়া কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরজমিন উইং) ড.মো: আবদুল মুঈদ,বিশেষ অতিথি ছিলেন সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক মোঃ ওহিদুজ্জামান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সিলেট অঞ্চল সিলেট এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে ও র্নাসারি সুপারেনটেন্ড অভিনাশ চন্দ্র দাশ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কের্ন্দর মূখ্য বিজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম শরিফুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মালঞ্চ দে, সিনিয়র সাংবাদিক আকমল হোসেন নিপু, এস এম উমেদ আলী, সালেহ এলাহী, কৃষক আব্দুল জব্বার, কৃষাণী ললিতারাণী দাস প্রমুখ।
কর্মশালায় উন্মুক্ত আলোচনায় মৌলভীবাজার জেলায় অনাবাদি জমি আবাদে নানা সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাবনার কথা উঠে আসে। বিশেষ করে স্থানীয় ভাবে ভালো জাতের বীজ সংরক্ষণ ও প্রাপ্তি, সরকারী ভূর্তুকি দিয়ে কৃষি উপকরণ সহজলভ্য, ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি ও ফসলের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত সেচ সুবিদার পরামর্শ ও দাবি জানানো হয়। সে জন্য নাব্যহ্রাস হয়ে যাওয়া নদী হাওর ও খাল খননের গুরুত্ব তোলে ধরা হয়।
এছাড়া সারা দেশব্যাপি ধান চাল সংগ্রহের বিষয়টি নিয়েও কৃষকরা তাদের বঞ্চিত হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করেন। আগামীতে যাতে পরিকল্পিত ভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হয় এবং ধানের ন্যায্য মূল্যে পেয়ে কৃষকরা কৃষিক্ষেতে আরো মনযোগি হন সে বিষয়ে সংশ্লিষ্টদের করণীয় নির্ধারণের জোর দাবি জানানো হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি অনাবাদি জমিগুলো আবাদেরও আওতায় আসছে। তিনি বলেন কৃষক বাচাঁতে কৃষি বাচাঁতে আমাদের সকলকে আরো সচেতন ভাবে এগিয়ে আসতে হবে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান সে বিষয় নিয়েও উচ্চ পর্যায়ে কাজ চলছে। কর্মশালায় জেলা উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ,কৃষক ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.