
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার কলেজ রোডে অল্পবৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকে ফলে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ও সাধারণ লোকজন প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগনের সাথে কথা বলে জানা গেছে, ভবানীগঞ্জ বাজারের কলেজ রোড ও ষ্টেশন রোড এ দু’টি পাকা ডেন রয়েছে সড়কের পানি নিস্কাশনের জন্যে। কিন্তু সেগুলো দিয়ে সড়কের পানি যাওয়ার কোন ব্যবস্থা নেই। স্থানীয়দের এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ি বলেন, সটিক পরিকল্পনা করে কলেজ রোড থেকে যে পাকা ডেনটি করা হয়েছে সেটি ভবানীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ড হয়ে জুড়ী নদীতে নিয়ে এর সংযোগ দেওয়া যেতো থাহলে সড়কে বৃষ্টির পানি জমে থাকত না।
এছাড়াও ভবানীগঞ্জ বাজারের যে পাকা ডেনটি রয়েছে সেটির সামনে ভবন মালিকেরা ও কোন কোনে ব্যবসায়ীরা সিমেন্ট বালী ও কংক্রিট দিয়ে ঢালাই করে দিয়েছে। এতে সড়কের পানি নিস্কাশনের জন্যে কোন ব্যবস্থা রাখা হয়নি। স্থানীয় ও কলেজ ছাত্র/ছাত্রীদের দাবী যে সকল স্থানে ডেনের সামনে সিমেন্ট বালী ও কংক্রিট দিয়ে ঢালাই করে পানি নিস্কাসনের ব্যবস্থা বন্ধ করে রখেছে সেসব ঢালাই বেঙ্গে সড়কের পানি ডেনে যাওয়ার জন্য ব্যবস্থা করে ও দ্র”ত সড়কের সংস্কার করলে দুর্ভোগে কিছুটা কমবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.