
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই (চত্বর) ব্যস্ততম মোড়ে সড়কের ওপর ঝুঁকিপূর্ণস্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কারনে পথচারীদের মধ্যে আতষ্ক দেখা দিয়েছে। জুড়ী শহরের প্রধান সড়কের মোড় জাঙ্গীরাই। এখান থেকে কুলাউড়া-বড়লেখা যেতে হয়। টিএন খানম একাডেমি সরকারি কলেজ, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, আশপাশের লোকজন, কুলাউড়া ও বড়লেখা থেকে বাস, অটোরিক্স, সিএনজি অটোরিক্সার যাত্রীরা এখান থেকে যাওয়া আশা করে। এমন একটি জনবহুল ও ব্যস্ত সড়কের মোড়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার, এতে পথচারীদের বিদ্যুৎস্পষ্টের ঝুঁকি বেড়ে গেছে। মাঝে মধ্যে ওই ট্রান্সফরমারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের ফুলকি দেখা যায়। দীর্ঘ দিন ধরে জাঙ্গীরাই মোড়ে ট্রান্সফরমার থাকায় এলাকাবাসী আতষ্কে থাকলেও দেখার যেন কেউ নেউ। বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে, ট্রান্সফরমার থেকে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.