জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ মে রোববার সকাল ১১ টায় আদর্শ দরিদ্র তহবিল নয়াবাজার ও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকে- এর যৌথ উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আদর্শ দরিদ্র তহবিলের সেক্রেটারী আনোয়ার হোসেনের পরিচালানায় ও নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন নয়াবাজার ষোলপোনি ঈদগাহের ঈমাম মাওলানা সায়েম উদ্দিন, হোছন আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আদর্শ দরিদ্র তহবিলের সহ-সম্পাদক হাজী বদর”ল ইসলাম, সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান গোয়ালবাড়ী ইউপি সদস্য কবির আহমদ, কাজী নজর”ল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষ আদর্শ দরিদ্র তহবিল নয়াবাজার ও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকে ২শ ১৫ জনের খাদ্য সামগ্রী ও ১শ ৯০ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.