স্টাফ রিপোর্টার॥ সারাদেশে অব্যাহত নৃসংশ হত্যাকা-ের (টার্গেট কিলিং) প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।
১১ জুন শনিবার সকালে শহরের চৌমোহনা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিহির কান্তি দেব মিন্টু। নির্মল দেবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পিযুষ কান্তি সেন, বিশ্বজিৎ ঘোষ, স্বাগত কিশোর দাস চৌধুরী।
এসময় বক্তারা বলেন, পুরোহিত, পাদ্রী, ইমামসহ সারাদেশে নিরিহ মানুষ নৃসংশভাবে হত্যার স্বীকার হচ্ছেন। এসব হত্যাকা-ের যথাযথ তদন্ত না হওয়ায় অপরাধীরা সনাক্ত হচ্ছে না। ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে জনমনের আতঙ্ক দূর করার দাবি জানান তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.