
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে রবিবার সংগঠনের শ্রীমঙ্গল শহরের গুহ রোডস্থ কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাকারিয়া আমহদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক নাহিদুল ইসলাম।
দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের বিভিন্ন স্তুরের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের দোয়াতে দেশ ও জাতীয় কল্যাণে দোয়া করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.