
স্টাফ রিপোর্টার॥ ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে প্যাথলজি বিভাগে আগুনের ধোয়ার ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা ছিল।
সোমবার ২৭ মে সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের নীচ তলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ধোয়ার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে হাসপাতালের নীচ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ধোয়া বের হতে থাকে। এসময় ওয়ার্ডে থাকা রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা দৌঁড়ে বাইরে চলে যান।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহম্মদ কে বলেন, মৌলভীবাজার হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমারা পৌঁচ্ছে সেখানে কোনো আগুন দেখতে পাইনি শোধু ধোঁয়া বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে কোনো ধরনের ক্যামিকেল বা বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
মৌলভীবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার পলাশ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.