
স্টাফ রিপোর্টার॥ কেন্দ্রীয় ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে ২৭ মে সোমবার দুপুরে মৌলভীবাজার পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের সেন্ট্রাল রোড, শমসেরনগর রোড ও কোর্ট রোড প্রদিক্ষণ করে চৌমুহনী পয়েন্টে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ছাত্রলীগের জেলা সভাপতি আমিরুল হোসেন চৌধূরী, জেলা সহ-সভাপতি হাসান আহমেদ তারেক, সুরেঞ্জ সূত্র ধর, রাজনগর উপজেলা সভাপতি রুবেল আহমদ ও সাধারন সম্পাদক আব্দুল¬াহ আল সাম্মু প্রমুখ। এছাড়াও কলেজ, পৌর ও সদর উজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.