
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ইয়ুথ জার্নালিষ্ট ফোরামের উদ্যেগে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ মে বিকেলে মৌলভীবাজার শহরের অভিজাত একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইয়ুথ জার্নালিষ্ট ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির মৌলভীবাজার করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। অন্যান্যদের বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এসএম নজরুল ইসলাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ-দীন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, অনলাইন নিউজ পোর্টাল দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, ইয়ুথ জার্নালিষ্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ময়নুল হক রবিন, দৈনিক দিনকাল কমলগঞ্জ প্রতিনিধি ও ইয়ুথ জার্নালিষ্ট ফোরামের দফতর সম্পাদক আহাদ মিয়া, আমাদের সময় ডটকম প্রতিনিধি সাদিকুর রহমান সামু প্রমুখ। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.