
স্টাফ রিপোর্টার॥ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডন্ট জিাউর রহমানে ৩৮ তম শাহদাৎ বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্ততা য়কামনা করে মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্বোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে ৩১ মে শুক্রবার ২৫ রমজান এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মো রুবেল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসভাপতি আব্দুল ওয়ালি সিদ্দিকি,সিনিয়র সদস্য মোশারফ হুসেন বাদশা , সহ সাধারন সাধারন সম্পাদক শামিম আহমদ,সহ সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল ,ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুফ,থানা বিএনপির দপ্তর সম্পাদক মনোয়ার হুসেন।বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদ ইমামুল হক রিপন ,জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক শাহ আলম,জেলা ছাত্রদল নেতা মামুন পারভেজ ,ছাত্রদল নেতা মো রিপন মিয়া,ইসহাক আহমদ রাহিন,নিয়াজ খান ,মুজাম্মেল হক সাজু,জসিম আহমদ,জামাদুর রহমান রহমান পাপন সহ জেলা ছাত্রদলের নেত্রীবৃন্দ ও বড়লেখা জুড়ী ,কুলাউড়া ,রাজনগর ,কমলগঞ্জ ,শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের নেত্রীবৃন্দ ।
ইফতারের পূর্বে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশ ও জাতীর শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল ওয়লী সিদ্দিকী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.