শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণ কোর্সের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ জুন রবিবার বিকাল ৩টায় জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, কেন্দ্র প্রধান এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল মসজিদের ইমাম ক্বারী মাওলানা আছগর হোসাইন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, ক্বারী আতিক হাসান। প্রসঙ্গত, পহেলা রমজান থেকে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়ে গত ২৪ রমজান লিখিত ও ২৫ রমজান মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতর অনুষ্ঠানে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.