
স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলাধীন গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ রমজান ২ জুন রবিবার বিদ্যালয় মিলনায়তনে পরিষদের আহ্ববায়ক ও সাবেক মেম্বার খালিছুর রহমানের সভাপতিত্বে এবং আমিরুল ইসলাম সাহেদ ও জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাজা মিয়া, বিদ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধুরী, সাবেক সভাপতি মোঃ লতিফুর রহমান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে সাবেক সভাপতি মোস্তাকিম আলী, প্রবাসী হাজী লতিফ মিয়া, পরিষদের সদস্য এডভোকেট সাইফুর রহমান, ডাঃ খলিলুর রহমান, বেলাল চৌধুরী, আব্দুল কাইয়ূম, ব্যাংকার সৈয়দ তোফাজ্জল হোসেন, শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, অর্থ সম্পাদক মোফাদ আহমেদ, স্কুল দাতা পরিবার সদস্য নিয়ামুল ইসলাম, ফয়েজউদ্দিন সামছু, সালেহ আহমেদ লিমন।
ইফতারের পূর্বে দেশের শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মাওলানা জাহির মিয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.