
আব্দুল কাইয়ুম॥ অলিলা গ্রুপের উদ্যেগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ জুন শ্রীমঙ্গলের পাঁচতারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ সেন্টারের রশনী মহলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট ক্যান্টমেন্টের জিওসি মেজর জেনারেল এস এম শামীমুজ্জামান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান পিপিএম ও বিপিএম, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক সহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় ইফতার মাহফিলে আগত অতিথিদের শুভেচ্ছা জানান অলিলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিল¬ুর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষমোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.