স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন (৩২) সহ বিভিন্ন উপজেলা থেকে বিশেষ অভিযানে ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ১২ জুন ভোরে বড়লেখা উপজেলার পাকশাই এলাকার একটি মসজিদ থেকে শিবির সভাপতিকে গ্রেফতার করা হয়।
সুমন বড়লেখা উপজেলার পাকশাই এলাকার সাদ উদ্দিন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবিরের সভাপতি বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে নামাজরত অবস্থায় থাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া অভিযানে সদর ৫, জুড়ী ১, বড়লেখা ১ ও কমলগঞ্জ উপজেলা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কন্ট্রল রুম থেকে ও বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.