শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মেহেদী রাঙা ঈদ’।
৪ জুন মঙ্গলবার বিকেলে শহরের কলেজ সড়কের চারুকলা হল রুমে ‘উদ্দীপ্ত তারুণ্য’ নামে তরুনদের একটি সংগঠনের আয়োজনে সংগঠনের সদস্যরা প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী দিয়ে বিভিন্ন ডিজাইনের নকশা একে দেন। সুবিধাবঞ্চিত এই শিশুরা ঈদের আগে হাতে মেহেদী লাগিয়ে আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ফিনলে ডেন্টাল সার্জন ডা. পুষ্পিতা খাস্তগীর, শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়গনেস্টিক সেন্টারের পরিচালক ডা. নাজিম আল কোরেশী, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন প্রমুখ।
উদীপ্ত তারুণ্যের সদস্য শিমুল তরফদার, সুবিধাবঞ্চিত এই শিশুদের ঈদের আনন্দের পুরোটা উপভোগ করতে পারে না। ঈদের নতুন কাপড় পড়ার সুযোগ হয় না তাদের। ঈদে সবার সাথে তারাও যেন হাসিখুসি থাকতে পারে সে জন্য গত কয়েকদিন আগে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের হাতে আমরা নতুন জামাকাপড় তুলে দিয়েছিলাম। এবার এই শিশুদের নিয়ে আমরা ‘মেহেদী রাঙা ঈদ’ নামে একটি ইভেন্ট করে তাদের মেহেদীর রঙে রাঙিয়ে দিয়েছি। মুলত এই শিশুরা ঈদে মেহেদী লাগানোর সুযোগ পায় না। ঈদের আগের দিন তাদের নিয়ে এই আয়োজন করতে পেরে শিশুদের পাশাপাশি আমরাও অনেক খুশি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.