
স্টাফ রিপোর্টার॥ দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন বুধবার সকাল ৬টা ৩০মিনিটে ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে সর্বস্থরের মানুষ এক কাতারে নামাজ আদায় করেন। প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আব্দুল মুহিত।
ঈদের জামাতের পূর্বে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
একই স্থানে ২য় জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। ওই জামাতে ইমামতি করেন বায়তুল মনওয়ার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল কাদির।
সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ৩য় জামাতে ইমামতি করেন,দারুল উলুম টাইটেল মাদ্রাসা মসজিদের ইমাম, মাওলানা মোজাহিদুল ইসলাম। নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়।
এছাড়াও জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল, জুড়ি ও বড়লেখা উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ চলাকালীন সময়ে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.