
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন প্রবাসীদের জননন্দিত Whatsapp group EU6 (একাটুনা ইউনিয়নবাসী) এর উদ্যোগে দারিদ্র ২০৬ পরিবারের মধ্যে দুই হাজার টাকা করে নগদ অর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ২৯ রাদাদ্বান দুপুর ১২ ঘটিকার সময় ইউনিয়নের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান এর সভাপতিত্বে এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট যুব সংগঠক ও মানবাধিকার কর্মী শামীম আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নানু মিয়া, আব্দুল আলিম, সোয়েব আহমদ, ফয়সল মনসুর, কামরান, আহমদসহ আরো অনেকেই।
প্রবাসীদের পাঠানো অর্থের তালিকা পাঠ করে শুনান (EU6 একাটুনা ইউনিয়নবাসী )গ্রুপের বাংলাদেশের সমন্বয়কারী শামীম আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন ইউ পি সদস্য আবদুল্লা মিয়া, গিয়াস আহমদ, মনিরুল ইসলাম ইমন, তোফায়েল আহমদ, আসমা বেগম, সালমা বেগম, মুজিব মনসুর, তাজুল চৌ, আব্দুল আলিম, সিতার আহমদ, সোয়েব আহমদ, কামরান আহমদ, ফয়সল মনসুর, আহমেদ সুমন ও হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে অনুদান প্রদানকারী ও সহযোগীতাকারীসহ সবার আত্মীয় স্বজন এবং সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয় ।
আয়োজকরা জানান, তাদের আজকের অনুদান বিতরনীসহ ইউনিয়নের উন্নয়নে ও সমাজসেবামূলক কাজে অনেক দুর এগিয়ে যাবে EU6। জানাযায়, প্রতিটি পরিবারকে ২হাজার টাকা করে মোট ২লক্ষ ১২হাজার টাকা প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.