
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর (হামরকোনা) মৃত হাজী ময়না মিয়ার পুত্র বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহমুদ হোসেন ৪ জুন রাত আড়াইটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৭১ এর রনাঙ্গনের ৩নং সেক্টরের মেডিকেল টিমের একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
৪ জুন সকাল ৯ টায় শেরপুর বাজার জামে মসজিদে ঈদের নামাজ শেষে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় এবং দূপুর আড়াইটায় হামোরকোনা মাদ্রাসা চত্বরে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করা হয়।
তিনি শেরপুর বাজারস্থ মশহুদ মেডিকেল হল এর প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে এবং ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.