
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা/দাউদপুর গ্রামের আশাব উদ্দিন আশাই মিয়ার ছেলে রিপন উদ্দিন (২৩) গত ২৯ মে বুধবার দুবাই এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।
৬ জুন বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিঃ দাউদপুর ঈদ্গাহ ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়। তিনি সদর উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য ও জেলা জিসাসের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানাযায় উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, খলিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাজা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফ আলী খান,স্থানীয় ইউপি সদস্য তাহির উদ্দিন ,বিএনপি নেতা এম এ মুকিত,এমদাদ মোঃ সিরাজ,রুহীন মিয়া,জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ,আমির মোহাম্মদ ,সাহান পারভেজ সিপন,জেলা ছাত্রদলে যুগ্ন সম্পাদক শাহ আলম,ছাত্রদল নেতা রিপন মিয়া,শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ ,সাংগঠনিক সম্পাদক শেখ সাহেদ মিয়া ,আব্দুল হামিদ পিলু,জাকির তালুকদার ,শাহ আলম,মোফাদ আহমদ মোরাদ,তানভীর হাসান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.