
আশরাফ আলী॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টশন সভা সিভিল সার্জন অফিসের ইপিআই ভবণে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ জুন দুপুরে সিভিল সার্জন ডা. মো. শাহজাহান কবির চৌধুরীর সভাপতিত্বে ওরিয়েন্টশন সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিষ্ট এসাসিয়েশন (ইমজা) সভাপতি শাহ ওলিদুর রহমান, নজরুল ইসলাম মুহিব সহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মৌলভীবাজারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর লক্ষ মাত্রা ২ লক্ষ ৭৫ হাজার ৫৩ জন। জেলার মোট ১৬৪৬ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে সদর উপজেলায় ৩০৩টি, রাজনগরে ২০৩টি, কুলাউড়ায় ৩১৫টি, বড়লেখায় ২৪৫টি, জুড়ীতে ১৪৫টি, কমলগঞ্জে ২১৭টি, শ্রীমঙ্গলে ২২১টি, শ্রীমঙ্গল পৌসভায় ২১টি, মৌলভীবাজার পৌরসভায় ১৮টি ও বড়লেখা পৌরসভায় ১৯টি কেন্দ্রে ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
আগামী ২২ জুন সারাদেশের ন্যায় মৌলভীবাজারের সবকটি উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.