আশরাফ আলী/সাইফুল্লাহ হাসান॥ উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করণের লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে মৌলভীবাজার জেলা তথ্য অফিস।
বুধবার ১৯ জুন মৌলভীবাজার প্রেসক্লাবের হল রুমে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের ১০টি বিশেষ উদ্যোগের কথা তোলে ধরা হয়। উদ্যোগ গুলো হল একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনোয়গ বিকাশ, পরিবেশ সুরক্ষা।
এবিষয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুছ ছাত্তার। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, শাহ অলিদুর রহমান, তমাল ফেরদৌস দুলাল, ইমাদ উদ দীন, মাহবুবুর রহমান রাহেল, আফরোজ আহমদ, সাইফুল ইসলাম, শ ই সরকার জবলু, জসীম উদ্দিন, মামুনুর রশিদ মহসীন, মাহমুদ এইচ খান, আশরাফ আলী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.