
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার খেয়াঘাটে মনুনদীর উপর ফুটব্রীজ নির্মানের জন্য এলাকাবাসী দির্ঘ দিন ধরে দাবী জানিয়ে বিভিন্ন আন্দোলন কর্মসুচী পালন করে আসছেন।
মঙ্গলবার ১৮ জুন জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি আবেদ দেয়া হয়। এমসয় জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
এলাকাবাসী নিজেদের অর্থে বাশেঁর সাকো তৈরি করে চলাছল করছেন। বাশেঁর সাকো কিংবা নৌকা দিয়ে নদী পারাপারের সময় প্রবল স্রোতের কারণে শিক্ষার্থী সহ লোকজন প্রায়শই দুর্ঘটনার শিকার হন। উক্ত এলাকাটি শহরের নিকটবর্তী থাকার কারনে পড়াশুনা, চিকিৎসা, চাকরী এবং ব্যবসার খাতিরে এলাকাবাসী অত্যন্ত ঝুকি নিয়ে নদী পারাপার হচ্ছে এবং প্রায়শই ছোট বড় দৃর্ঘটনা ঘটছে।
মনুনদীর উপর পশ্চিমবাজার খেয়াঘাট এলাকায় একটি সেতু নির্মান করা হলে নদীর পাড়ে বসবাসকারী কয়েক হাজার মানুষ মাত্র কয়েক মিনিটে মৌলভীবাজার শহরে যাতায়াতের সরাসরি যোগাযোগের সুবিধা পাবেন। এলাকাবাসীর প্রানের দাবী শহরের পশ্চিমবাজার খেয়াঘাটে পায়ে চলার সেতু নির্মান করার জন্য কর্তপক্ষের কাছে দাবী করছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.