
স্টাফ রিপোর্টার॥ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।
দিবসটি উপলক্ষে ২০ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ রোকন উদ্দিন, সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, একাটুনা ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান, কাজী জাহাঙ্গীর কবির প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.