শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পূর্বাঞ্চল রেলওয়ের সিলেট-চট্টগ্রাম রেল পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনে উদয়ন ও পাহাড়িকা ট্রেনের আসন সংকট চরম আকার ধারণ করেছে। এতে দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামগামী যাত্রীরা। এ ব্যাপাওে স্থানীয় রেল কর্তৃপক্ষ উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোন ফল পায়নি বলে জানা গেছে। যাত্রী ও রেলওয়ে সূত্রে জানা যায়, বর্তমানে এ স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেও জন্য শোভন শ্রেণির ‘ঞ’ কোচে মাত্র দুটি আসন রয়েছে। অথচ পর্যটন শহর শ্রীমঙ্গল থেকে প্রতিদিনই প্রায় শতাধিক যাত্রী স্টান্ডিং টিকিট নিয়ে এ ট্রেনে গন্তব্যে যাচ্ছেন। গত দেড় বছর ধওে এ স্টেশন থেকে উদয়ন ট্রেনের সবকটি বগি কেটে নেয়ায় এ সংকট দেখা দিয়েছে। সর্বশেষ ১৪ জানুয়ারি উদয়ন ট্রেনের চল্লিশ আসন বিশিষ্ট ‘ছ’ কোচটি কেটে নেয়া হয়। তাছাড়া চট্ট্রগ্রামগামী অপর ট্রেন পাহাড়ীকা এক্সপ্রেসের যাত্রীদের জন্যও শ্রীমঙ্গল স্টেশনে মাত্র আটটি আসন রয়েছে। এর মধ্যে দুটি আসন লাঙ্গলকোটের। ৪৫ আসনের পাহাড়ীকার ‘ঞ’ কোচটি কেটে নেয়া হয় হত বছরের ২৬ জুন। এদিকে শ্রীমঙ্গলে চাহিদা অনুযায়ী আসন না থাকায় যাত্রীদের পার্শ¦বর্তী সিলেট, কুলাউড়া, শমসেরনগর ও শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে অধিক মূল্যে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হচ্ছে। শ্রীমঙ্গল স্টেশনের টিকিট বুকিং সহকারী আফিজুল হক জানান, বিভিন্ন সময় মেরামতের ও যান্ত্রিক ত্রুটির কথা বলে ওই দুটি ট্রেনের বগি কেটে নেয়া হয়েছে। স্টেশন মাস্টার জাহাঙ্গির আলম বলেন,বগি বাড়ানোর জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের চিফ কমর্শিয়াল ম্যানেজার (পূর্ব) সরদার শাহাদত আলী বলেন, শ্রীমঙ্গলে উদয়ন ও পাহাড়ীকা ট্রেনের আসন সংকটের বিষয়টি তার জানা নেই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.